| ০৯ আগস্ট ২০২১ | ১০:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 403 বার
টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, তারা আজ সোমবার রাজধানীতে করোনাভাইরাসের ২ হাজার ৮শ ৮৪টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে।
দৈনিক এই সংখ্যা কোন সোমবারের জন্য এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং এক সপ্তাহ আগের তুলনায় ৬শ ৮৯টি বেশি।
কানাগাওয়া জেলা রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ১শ ৬৬টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছে। ঐ জেলার ইয়োকোহামা শহরে নিশ্চিত সংক্রমণের সংখ্যা হচ্ছে ১ হাজার ১শ ৩৯টি, যা প্রথমবারের মত ১ হাজার ছাড়িয়েছে।
ওসাকায়, কর্মকর্তারা সোমবার ৯শ ৯৫টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেন। এটি এক সপ্তাহ আগের তুলনায় ২.২ গুণ বেশি।
জেলাটিতে দৈনিক সংক্রমণ টানা সাত দিন ধরে ৯শ ছাড়িয়েছে।
এদিকে, ওকিনাওয়া জেলাও সোমবার ৩শ ৩২টি নতুন সংক্রমণের খবর জানিয়েছে। এই সংখ্যা এক সপ্তাহ আগের তুলনায় ১শ ২৩টি বেশি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||