| ১২ আগস্ট ২০২১ | ১০:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 214 বার
আরও বেশি সক্রিয় হয়ে উঠা একটি বায়ুরেখা এবং পুঞ্জিভূতভাবে গড়ে উঠা উচ্চ মাত্রার বৃষ্টি মেঘ জাপানের দক্ষিণ-পশ্চিমের কিউশু অঞ্চলে বিক্ষিপ্ত বর্ষণ শুরু করে দিচ্ছে। বজ্রপাত সহ প্রচণ্ড বৃষ্টি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিম জাপানে আঘাত হানতে পারে।
জাপানের আবহাওয়া এজেন্সি নিম্ন এলাকাগুলোতে ভূমিধ্বস ও বন্যা নিয়ে সতর্ক থাকার অনুরোধ জনগণের প্রতি জানাচ্ছে।
এজেন্সি বলছে জাপানের দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ, আর্দ্র বাতাস চীন থেকে শুরু করে কিউশু অঞ্চলের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত একটি বায়ুরেখা বরাবর বয়ে যাচ্ছে। এজেন্সি বলছে উচ্চ মাত্রায় গড়ে উঠা বৃষ্টি মেঘ কিউশুর দিকে বিক্ষিপ্তভাবে ভেসে আসছে। এই বায়ুরেখা ধীরে পূর্বদিক বরাবর সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী সপ্তাহ পর্যন্ত জাপানের চারদিক জুড়ে এটার অবস্থান করার কথা। পশ্চিম জাপানে আরও বৃষ্টিপাত প্রত্যাশা করা হচ্ছে এবং জাপানের পূর্ব ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।
নিরাপদ আশ্রয়ের জন্য কোথায় এবং কীভাবে সরে যেতে হবে তা নিশ্চিত করে নেয়া ও সেই সাথে সম্ভাব্য দুর্যোগের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান আবহাওয়াবিদরা জনগণের প্রতি জানাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||