| ১২ আগস্ট ২০২১ | ১০:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 468 বার
জাপান বুধবার রেকর্ড সর্বোচ্চ ১৫ হাজার ৮১৩টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর দিয়েছে।
টোকিও মেট্রোপলিটন সরকার বলছে বুধবার রাজধানীতে ৪,২০০টি নতুন করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
এই সংখ্যা হচ্ছে বুধবারের জন্য এপর্যন্ত সর্বোচ্চ।
সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে হয়।
কর্মকর্তারা বলছেন টোকিওতে মারাত্মক অসুস্থ রোগীর সংখ্যা ছিল ১৯৭, যা হচ্ছে মঙ্গলবারের চাইতে ২১ জন বেশি। টানা দ্বিতীয় দিন এই সংখ্যা নতুন রেকর্ড পর্যায়ে পৌঁছায়।
টোকিওতে মারাত্মক অসুস্থ রোগীদের জন্য নির্ধারিত হাসপাতাল শয্যা ভর্তি হয়ে যাওয়ার হার ৫০ শতাংশের সীমা অতিক্রম করে ৫০.৩ শতাংশে পৌঁছায়।
এদিকে ওসাকায় ১,৪৯০টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর দেয়া হয়েছে। জেলার জন্য এই সংখ্যা হচ্ছে রেকর্ড সর্বোচ্চ।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সারা জাপান জুড়ে বুধবার ১,৩৩২ জন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। এসব লোকজনকে ভেন্টিলেটরের চিকিৎসা দেয়া হচ্ছে কিংবা নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাদের রাখা হয়েছে। এই সংখ্যা হল একদিন আগের চাইতে ১০২টি বেশি
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||