| ১৭ আগস্ট ২০২১ | ১০:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 312 বার
জাপানের ওকিনাওয়া জেলার একটি হাসপাতালে করোনাভাইরাসের এক গুচ্ছ সংক্রমণে মোট ৬৪ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
উরুমা কিনেন হাসপাতালের রোগী এবং কর্মীরা জুলাই মাসের মাঝামাঝি সময়ের দিকে ডেল্টা স্ট্রেইনে সংক্রমিত হতে শুরু করেন। এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ঐ জেলায় নিবন্ধিত সবচেয়ে বড় গুচ্ছ সংক্রমণে পরিণত হয়।
জেলা কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১শ ৭৩ জন রোগী এবং ২৩ জন কর্মী সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতালের কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, ৩০শে জুলাই পর্যন্ত পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করা হয় এবং এরপরে মৃতের সংখ্যা বাড়তে থাকে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||