| ২৬ আগস্ট ২০২১ | ৫:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 259 বার
জাপান সরকারের করোনাভাইরাস উপদেষ্টা প্যানেলের প্রধান বলেছেন যে কয়েকটি স্থানীয় সরকারের উচিত হবে করোনাভাইরাস সংক্রমণ হ্রাস করার জন্য স্কুলে নতুন শিক্ষা সময় শুরু পিছিয়ে দেয়ার বিষয়টি বিবেচনা করে দেখা।
প্যানেলের প্রধান ওমি শিগেরু বুধবার সংসদের নিম্নকক্ষের স্বাস্থ্য বিষয়ক কমিটিতে এই মন্তব্য করেন।
ওমি বলেছেন টোকিওতে সংক্রমণ ধীর গতিতে ছড়িয়ে পড়লেও নতুন সংক্রমণের সংখ্যা খুব বেশি হ্রাস পায়নি। তিনি উল্লেখ করেন যে সংক্রমণের সংখ্যা কখন নাটকীয়ভাবে হ্রাস পাবে তা নির্ধারণ করা এখনও সময়োপযোগী নয়।
তিনি উল্লেখ করেছেন যে চিকিৎসা ব্যবস্থার উপর চাপ এবং মারাত্মক উপসর্গ সহ রোগীর সংখ্যার উচ্চ হার কিছু সময়ের জন্য অব্যাহত থাকতে পারে।
তিনি বলেছেন স্কুল পুনরায় খুলে দেয়া সংক্রমণের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে এবং চিকিৎসা ব্যবস্থার উপর বোঝা হয়ে সেটা দেখা দিতে পারে।
ওমি বলেছেন কার্যকর এবং আস্থাশীল পদক্ষেপ অবশ্যই প্রচুর সতর্কতার সাথে বাস্তবায়িত করা দরকার। তিনি উল্লেখ করেন যে স্থানীয় সরকারের উচিত হবে নতুন শিক্ষা সময়সূচি শুরু বিলম্বিত করার বিষয়টি বিবেচনা করে দেখা।
চিকিৎসা ব্যবস্থাকে কেন মারাত্মক চাপের মধ্যে পড়তে হয়, সেই প্রশ্ন ওমিকে করা হয়েছিল। তিনি বলেছেন সরকার এবং উপদেষ্টা প্যানেল সঙ্কট পরিস্থিতি নিয়ে অভিন্ন ধারণা পোষণ করলেও কখনও কখনও সরকারের বিশ্লেষণ হয়তো বিশেষজ্ঞদের চাইতে সামান্য বেশি আশাব্যঞ্জক।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||