| ৩১ আগস্ট ২০২১ | ৫:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 426 বার
জাপানি গবেষকদের একটি দল জানিয়েছে যে, তারা জাপানে প্রথমবারের মত রূপান্তরিত নতুন একটি ডেল্টা ধরনের করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন।
টোকিও মেডিকেল এন্ড ডেন্টাল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক তাকেউচি হিরোয়াকি’র নেতৃত্বাধীন দলটি সোমবার এই গবেষণালব্ধ আবিষ্কারের খবর দেয়।
দলটি জানাচ্ছে, এই রূপান্তর ডেল্টা ধরনের ভাইরাসে আক্রান্ত এক রোগীর মধ্যে আবিষ্কৃত হয় যিনি এই ইনস্টিটিউটে মধ্য-আগস্টে এসেছিলেন।
তারা বলছেন, জিনগত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, এটি এন৫০১এস ধরনের রূপান্তর।
দলটি আরও জানাচ্ছে, জাপানের বাইরে এই রূপান্তরের মাত্র ৮টি ঘটনার কথা জানা যায়।
ব্রিটেনে প্রথম সনাক্ত হওয়া আলফা ধরনের এক ভিন্ন প্রজাতি এন৫০১ওয়াই রূপান্তরের সাথে এই এন৫০১এস রূপান্তরের বেশ মিল রয়েছে। দলটি জানাচ্ছে, তাদের আবিষ্কার করা এই রূপান্তরের, ভাইরাসের ছড়িয়ে পড়ার উপর কোন প্রভাব আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
গ্রুপটি আরও জানাচ্ছে, তারা আরও গবেষণা চালানোর পরিকল্পনা করছে।
তাকেউচি বলছেন, এই করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য পূর্ণাঙ্গ প্রচেষ্টা অবশ্যই চালানো উচিত, কেননা সংক্রমণের আরও বিস্তার, দেশে অব্যাহতভাবে নতুন ধরনের রুপান্তর ঘটাতে পারে।
তিনি এই ভাইরাসের পর্যবেক্ষণ আরও শক্তিশাল্লী করার জন্য জিনগত বিশ্লেষণ ব্যবহার করার আহ্বানও জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||