| ০৯ সেপ্টেম্বর ২০২১ | ৮:০২ অপরাহ্ণ | পড়া হয়েছে 641 বার
জাপান সরকার বৃহস্পতিবার টোকিও, ওসাকা, হোক্কাইদো, আইচি ও ফুকুওকা জেলাসহ ১৯টি জেলায় করোনাভাইরাস জরুরি অবস্থার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
২১টি জেলায় জরুরি অবস্থা এবং অন্য ১২টি জেলায় কার্যত জরুরি পদক্ষেপের মেয়াদ ১২ সেপ্টেম্বর উত্তীর্ণ হয়ে যাওয়ার আগে এই পদক্ষেপ নেয়া হয়।
জরুরি অবস্থা ঘোষণার আওতায় থাকা জেলাগুলোর মধ্যে মিইয়াগি এবং ওকাইয়ামা জেলাকে কার্যত জরুরি পদক্ষেপের আওতায় নিয়ে আসা হবে। ৬টি জেলায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যত জরুরি পদক্ষেপ বহাল রাখা অবস্থায় তোইয়ামা, ইয়ামানাশি, এহিমে, কোচি, সাগা এবং নাগাসাকি জেলা থেকে তা তুলে নেয়া হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||