| ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 704 বার
জাপানে রপ্তানির পরিমাণ আগস্ট মাসে বৃদ্ধি পাওয়ায় পরপর ছয় মাস ধরে বছরওয়ারি হিসাবে রপ্তানির পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করা গেল। তবে গত তিন মাসে প্রথমবার বাণিজ্য ঘাটতি দেখা গেছে বলে দেশটি জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায় যে গতমাসে রপ্তানির পরিমাণ ৬ লক্ষ ৬০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৬ হাজার কোটি ডলারে গিয়ে উন্নীত হয়। এই পরিমাণ হল এক বছর আগের তুলনায় ইয়েনের পরিমাণে ২৬ শতাংশ বেশি। বৃদ্ধির এই পরিমাণ দেখে করোনাভাইরাসের প্রভাব থেকে রপ্তানি পুনরুদ্ধারের আভাস পাওয়া যাচ্ছে। মহামারির আগে ২০১৯ সালের আগস্ট মাসে রপ্তানির পরিমাণের সাথে তুলনা করলেও এই সংখ্যা ৭ দশমিক ৬ শতাংশ বেশি।
এর প্রধান কারণ হল ইউরোপে ইস্পাত পণ্য এবং যুক্তরাষ্ট্রে গাড়ির যন্ত্রাংশের রপ্তানি বৃদ্ধি। এদিকে, এক বছর আগের তুলনায় আমদানির পরিমাণ প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে তা গিয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০০ কোটি ডলারের কাছাকাছি। এর প্রধান কারণ হল অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি। সার্বিক ভাবে জাপানে বাণিজ্য ভারসাম্যের পরিমাণে প্রায় ৫৮০ কোটি ডলারের ঘাটতি বলে জানানো হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||