• শিরোনাম

    জরুরি অবস্থা জারি থাকা এলাকায় ভাইরাস পরিস্থিতির উন্নতি

    | ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 569 বার

    জরুরি অবস্থা জারি থাকা এলাকায় ভাইরাস পরিস্থিতির উন্নতি

    জাপানের স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা বলেছেন যে, জরুরি অবস্থা জারি থাকা অধিকাংশ জেলায় করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে।

    তিনি ইঙ্গিত দেন, চলতি মাস শেষ হয়ে যাওয়ার পরেও জরুরি অবস্থার সম্প্রসারণ হবে কি না সে সম্পর্কিত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পরে গ্রহণ করা হবে।

    টোকিও এবং ওসাকা’সহ ১৯টি জেলা এখন জরুরি অবস্থার অধীনে রয়েছে যার মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হবে।

    তামুরা শুক্রবার সাংবাদিকদের বলেন, এটা নিশ্চিত যে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে কমছে। তিনি এও বলেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে তিনি আশা করছেন অধিকাংশ উপদ্রুত এলাকা আগামী বৃহস্পতিবার জরুরি অবস্থা তুলে নেয়ার শর্তসমূহ পূরণের কাছাকাছি চলে যাবে।

    জরুরি অবস্থা তুলে নেয়া হলে, এইসব এলাকায় কম কঠোর ভাইরাস রোধী পদক্ষেপ জারি করা হবে কি না সে বিষয়টিও তামুরা উল্লেখ করেন।

    তিনি বলেন, প্রতিটি এলাকার জন্য সিদ্ধান্ত অবশ্যই হাসপাতাল শয্যা ভর্তি হয়ে যাওয়ার হার ও অন্যান্য সূচক পর্যবেক্ষণ এবং স্থানীয় সরকারের সাথে পরামর্শ করে নেয়া হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক