| ৩০ সেপ্টেম্বর ২০২১ | ৯:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 501 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বুধবার দেশে মারাত্মক অসুস্থ কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা ছিল ৯৯৮ জন। এই সংখ্যা হচ্ছে একদিন আগের চাইতে ৬৪টি কম এবং আগস্ট মাসের ৫ তারিখের পর প্রথমবারের মত ১ হাজারের নিচে হ্রাস পাওয়া।
মারাত্মক অসুস্থ রোগীদের অধিকাংশ ভেন্টিলেটরে, হৃৎপিণ্ড-ফুসফুসের যন্ত্র ইসিএমও’তে আছেন কিংবা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।