• শিরোনাম

    বিদেশিদের টিকা নিতে সাহায্য করবে জাপানের অভিবাসন সেবা এজেন্সি

    | ০২ অক্টোবর ২০২১ | ৪:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 590 বার

    বিদেশিদের টিকা নিতে সাহায্য করবে জাপানের অভিবাসন সেবা এজেন্সি

    জাপানের অভিবাসন সেবা এজেন্সি বিদেশিদের মধ্যে টিকাদান কর্মসূচির গতি বাড়ানোর জন্য যারা করোনাভাইরাসের টিকার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেননি তাদের সাহায্য করবে।

    বিশেষজ্ঞরা বলছেন, বিদেশিদের মধ্যে টিকা গ্রহণের হার কম, কেননা তারা অনেকেই ভাষাগত সমস্যা বা এখনও পৌরসভা থেকে টিকা নেয়ার টিকিট পাননি বলে অ্যাপয়েন্টমেন্ট করতে পারছেন না।

    অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে, টোকিও’র বিদেশি অধিবাসী সহযোগিতা কেন্দ্র টোকিও, ওসাকা এবং নাগোইয়া’র হাসপাতালগুলোতে টিকা নেয়ার জন্য লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট পেতে সাহায্য করবে। কেন্দ্রটিতে ১৮টি ভাষায় এই সহায়তা প্রদান করা হবে।

    যারা অধিবাসী হিসেবে নিবন্ধিত নন তাদের জন্য এজেন্সি স্থানীয় পৌরসভায় তাদের ঠিকানা জানিয়ে দেবে যাতে করে তাদেরকে টিকিট ইস্যু করা যায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক