| ০৩ অক্টোবর ২০২১ | ৭:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 668 বার
জাপানের গবেষকরা এটি খুঁজে পেয়েছেন যে, করোনাভাইরাসের অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নেয়ার পর প্রতি তিন জনের মধ্যে দুই জন ক্লান্তি অনুভব করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গবেষণা দল, গত আগস্ট মাস থেকে দেশ জুড়ে আটটি চিকিৎসা প্রতিষ্ঠানে নিজেদের টিকার প্রথম ডোজ গ্রহণকারী ১শ ৭৯ ব্যক্তির উপসর্গ বিশ্লেষণ করেছে।
তাদের মধ্যে ৬৬ শতাংশ ক্লান্তি বোধ করেন, ৫১ শতাংশের মাথা ব্যাথা এবং ৪৭ শতাংশের ৩৭.৫ ডিগ্রী সেলসিয়াস বা তার চেয়ে বেশি মাত্রার জ্বর হয়।
এই উপসর্গ প্রধানত টিকা নেয়ার এক বা দু’দিনের মধ্যে দেখা দেয় এবং তরুণদের মধ্যে বেশি ঘটে।
উল্লেখ্য, এবারই প্রথম অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সরকার নিজেদের জরিপের ফলাফল প্রকাশ করল।
জুনতেনদো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের অধ্যাপক ইতো সুমিনোবু গবেষণা দলটির নেতৃত্বে রয়েছেন।
ইতো বলেন, ক্লিনিকাল পরীক্ষার উপাত্তে দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া অনুভবের সম্ভাবনা বেশি, যেখানে অন্যান্য টিকা গ্রহীতাদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ডোজ নেয়ার পরই প্রায়শ উপসর্গ দেখা দেয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||