| ১৩ অক্টোবর ২০২১ | ২:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 297 বার
জাপানের অভিবাসন পরিষেবা এজেন্সি বিদেশি নাগরিকদের মধ্যে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করার জন্য বাংলা এবং অন্যান্য ভাষায় সহায়তা’সহ একটি নতুন উদ্যোগ চালু করেছে।
ভাষাগত বাধা বা টিকাদান ভাউচার পাওয়ার ক্ষেত্রে অসুবিধার কারণে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে অসমর্থ হওয়ায়, বিদেশিদের মধ্যে টিকাগ্রহণের ক্ষেত্রে শ্লথ গতির খবর পাওয়ার পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এজেন্সির টোকিওস্থ বিদেশি বাসিন্দা সমর্থন কেন্দ্র আজ সোমবার থেকে টিকার অ্যাপয়েন্টমেন্টের জন্য টেলিফোনে ১৮টি ভাষায় সহায়তা দেয়া শুরু করেছে। টোকিও, ওসাকা এবং নাগোইয়া’র হাসপাতালগুলোতে টিকা দেয়ার ব্যবস্থা রয়েছে।
বাসিন্দা হিসেবে যারা নিবন্ধিত নন, এজেন্সি স্থানীয় পৌরসভাগুলোকে তাদের ঠিকানা জানাবে, যাতে তাদের কাছে ভাউচার পাঠানো যায়।
এজেন্সির কর্মকর্তারা বলেন, তারা বিদেশিদের মধ্যে টিকাদান কর্মসূচির প্রসারের পাশাপাশি পৌরসভাগুলোর জন্য প্রয়োজনীয় সমর্থন প্রদানের প্রত্যাশা করছে।
ঐ কেন্দ্রের ওয়েবসাইট অনুযায়ী, টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার ফোন নম্বরটি হচ্ছেঃ ০৩-৪৩৩২-২৬০১।
পৌরসভাগুলো থেকে কিভাবে টিকাদানের ভাউচার সংগ্রহ করা যাবে, সে বিষয়েও সহায়তা দিতে ওয়েবসাইটে উল্লেখ করা অন্য ফোন নম্বরটি হচ্ছেঃ ০১২০-৭৬-২০২৯।
উভয় নম্বরের জন্যই সেবা পাওয়ার সময় সাপ্তাহিক কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সেবা দেয়া ভাষাগুলো হচ্ছে- জাপানি, ইংরেজি, চীনা, কোরীয়, পর্তুগিজ, স্প্যানিশ, থাই, ভিয়েতনামি, ফিলিপিনো, খেমের, নেপালি, ইন্দোনেশীয়, বার্মিজ, মঙ্গোলীয়, ফরাসি, সিংহলি, উর্দু এবং বাংলা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||