• শিরোনাম

    তরুণদের জন্য ফাইজারের টিকা নেয়ার সুপারিশ করবে জাপান

    | ১৪ অক্টোবর ২০২১ | ৯:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 775 বার

    তরুণদের জন্য ফাইজারের টিকা নেয়ার সুপারিশ করবে জাপান

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ২০ বছর কিংবা কম বয়সের তরুণদের জন্য হৃৎপিণ্ডে প্রদাহ দেখা দেয়া বিরল ঘটনার দৃষ্টান্ত তুলে ধরে মডার্নার চাইতে বরং ফাইজার-বিয়োনটেকের টিকা দেয়ার প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন।

    বিদেশ থেকে এরকম খবর পাওয়া গেছে যে মডার্নার কোভিড-১৯ টিকা বিশেষ করে তরুণ বয়সের পুরুষদের বেলায় হৃৎপিণ্ডের পেশীতে প্রদাহ দেখা দেয়া এবং পেরিকার্ডিয়াম বা হৃৎপিণ্ডের চারদিক জুড়ে থলি-সদৃশ কিছু একটা গড়ে উঠার মত পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হয়ে উঠছে।

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সেপ্টেম্বর মাসের ১২ তারিখ পর্যন্ত মডার্না টিকার প্রতিটি ডোজে পার্শ্ব প্রতিক্রিয়ার হার ছিল বিশের ঘরে বয়সের পুরুষদের বেলায় প্রতি দশ লক্ষ মানুষের মধ্যে ১৭.১ এবং বিশ বছরের কম বয়সীদের বেলায় ২১.৬।

    সেই তুলনায় ফাইজারের টিকা নেয়ার পর একই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার হার বিশের ঘরে বয়সীদের মধ্যে প্রতি দশ লক্ষে ১৩.১ এবং ২০ বছরের কম যাদের বয়স তাদের বেলায় ১.৯ ছিল বলে জানা যায়।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা উল্লেখ করেছেন যে সেরকম ঘটনা হচ্ছে বিরল ও উপসর্গও মৃদু এবং এর উপকারিতা ঝুঁকির চাইতে বেশি।

    তবে কয়েকটি সূত্র এনএইচকে’কে বলেছে যে এই বয়স-সীমার পুরুষদের ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা দেয়া এবং ফাইজারের টিকা নেয়ার সুপারিশ করা মন্ত্রণালয় বিবেচনা করে দেখছে।

    এরা বলছে প্রথমবারের মত মডার্না টিকা যারা নিতে যাচ্ছেন, সেই পুরুষদেরও একই উপদেশ দেয়া হবে।

    মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের একটি প্যানেল শুক্রবার এই পরিকল্পনা পরীক্ষা করে দেখবে। কোন বয়স-সীমার মানুষকে এটা প্রভাবিত করবে ও সেই সাথে এরকম দাবীর বৈজ্ঞানিক কোন ভিত্তি আছে কিনা, সেসব বিষয় আলোচনার সামনে বাধা হয়ে দেখা দিতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক