• শিরোনাম

    ফাইজারের টিকার বুস্টার ডোজ ৯৫.৬% কার্যকর

    | ২৩ অক্টোবর ২০২১ | ৪:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 641 বার

    ফাইজারের টিকার বুস্টার ডোজ ৯৫.৬% কার্যকর

    ওষুধ কোম্পানি ফাইজার এবং বিয়োনটেক বৃহস্পতিবার করোনাভাইরাসের জন্য তাদের টিকার বুস্টার ডোজের একটি ক্লিনিকাল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। তারা জানায়, এই ক্লিনিকাল পরীক্ষায় দেখা যাচ্ছে যে, টিকার তৃতীয় ডোজ ৯৫.৬% কার্যকারিতা পুনরুদ্ধার করতে পারবে।

    এই কোম্পানি দু’টির বিজ্ঞানীরা জানতে পেরেছেন, দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ৬ মাসের মধ্যে কমে যায়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নিয়ন্ত্রকরা ৬৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তি, মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা এবং কাজের মাধ্যমে এই ভাইরাসের সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য টিকার তৃতীয় ডোজ অনুমোদন করেছে।

    কোম্পানি দু’টি ১৬ এবং তদূর্ধ্ব বয়সী ১০ হাজার ব্যক্তির উপর এক পরীক্ষা চালায়। অংশগ্রহণকারীদের অর্ধেককে তৃতীয় একটি ডোজ দেয়া হয়। আর অন্য অর্ধেককে একটি প্লেসবো বা ওষুধ না থাকা টিকা দেয়া হয়।

    ফলাফলে দেখা যাচ্ছে যে, টিকার তৃতীয় ডোজ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিতীয় ডোজের পরের পর্যায় পর্যন্ত পুনরুদ্ধার করতে পেরেছে। অংশগ্রহণকারীদের মধ্যে উচ্চ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ডেল্টা ধরন’সহ কোভিড-১৯’এ অত্যন্ত কম আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক