| ০৩ অক্টোবর ২০২২ | ১১:২৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 85 বার
মশাবাহিত রোগ ডেঙ্গুতে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইসময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২৫ জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ৫২৫ জনের মধ্যে ঢাকায় ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে দুই হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৯৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ১৭ হাজার ৮২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৬১৫ জন। আর মৃত্যু হয়েছে ৬১ জনের।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||