| ২৮ অক্টোবর ২০২২ | ১০:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 221 বার
২৬ অক্টোবর, বুধবার, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল বিজনেস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এসোসিয়েশনের সভাপতি মোঃ গাজী দ্বীন ইসলাম মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ গাজী দ্বীন ইসলাম মামুন (পপুলার মেডিকেল কলেজ হসপিটাল)। আরো বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল হক (আজগর আলি হসপিটাল), সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান (পপুলার মেডিকেল কলেজ হসপিটাল),
মাসুদ আহমেদ (ইউনাইটেড হসপিটাল), খন্দকার মাহবুব (গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, মোঃ রাসেল (সেন্ট্রাল হসপিটাল), এইচ. এম. দুলাল (ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হসপিটাল), মোঃ আব্দুল্লাহ (ইম্পালস হসপিটাল), আমির খসরু (পপুলার ডায়াগনস্টিক সেন্টার), ফিরোজ হোসাইন খান (ল্যাবএইড ক্যান্সার হসপিটাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার), রুবেল হাবিব (পদ্মা ডায়াগনস্টিক সেন্টার), মোঃ মাইনুদ্দিন (নবজাতক হসপিটাল), নুর-ই-আলম (ডেলটা হসপিটাল, যাত্রাবাড়ী) মোঃ মামুন অর রশিদ (ইসলামী ব্যাংক হসপিটাল), রমিজ উদ্দিন, সহ এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিভাবে স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করা যায় সহ বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এরপরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||