• শিরোনাম

    টিকার একটি ডোজ ‘মাঙ্কিপক্স’এর ঝুঁকি হ্রাস করেঃ সিডিসি

    | ৩০ অক্টোবর ২০২২ | ১০:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 38 বার

    টিকার একটি ডোজ ‘মাঙ্কিপক্স’এর ঝুঁকি হ্রাস করেঃ সিডিসি

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ভাষ্যানুযায়ী, যারা ‘মাঙ্কিপক্স’এর দুই ডোজ টিকার মধ্যে অন্তত এক ডোজ নিয়েছেন তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রায় ১৪ গুন কম।

    সিডিসি, চলতি বছর জুলাই মাসের শেষদিক থেকে সেপ্টেম্বর মাসের প্রথমদিক পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী ৫ হাজার ৪শর বেশি পুরুষ রোগীর ঘটনা বিশ্লেষণ করেছে।

    এতে তারা জানায় যে, অন্তত একটি ডোজ নেয়ার অন্তত ১৪ দিন পর সংক্রমণ পরবর্তী অসুস্থতা দেখা দেয়া টিকা গ্রহণকারী ব্যক্তিদের সংখ্যা ছিল টিকা না নেয়াদের তুলনায় ১৪ ভাগের এক ভাগ।

    উল্লেখ্য, টিকাটি মূলত গুটিবসন্তের জন্য উদ্ভাবন করা হলেও এটি ‘মাঙ্কিপক্স’এর জন্যও কার্যকর বলে ধারণা করা হচ্ছে। তবে, প্রকৃত কার্যকারিতা এখনও অজানা রয়েছে।

    ওকাইয়ামা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরিকাওয়া শিগেরুর ভাষ্যমতে, গবেষণাটির মাধ্যমে একটি নির্দিষ্ট মাত্রার কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।

    তবে তিনি এও বলেন যে, গবেষণাটিতে দুই ডোজ টিকার পরিবর্তে শুধুমাত্র এক ডোজ টিকা ব্যবহার করা হয়েছে। তার ভাষ্যমতে, সঠিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করতে আরও বিশ্লেষণের প্রয়োজন

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক