| ২৬ নভেম্বর ২০২২ | ১২:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 53 বার
দক্ষিণ এশীয় দেশসমূহে জাপানের রপ্তানি আরও বাড়ানোর লক্ষ্যে ভারতে কর্মকর্তারা একটি প্রচারমূলক ইভেন্টে জাপানি খাদ্যবস্তু’র নমুনা প্রদর্শন করেছেন।
বৃহস্পতিবার নতুন দিল্লীতে জাপানি দূতাবাস একটি বাণিজ্য মেলার আয়োজন করে। প্রায় ২শো ব্যক্তিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়।
উপস্থিত দর্শকবৃন্দ সেখানে জাপানি মদ্যপানীয় সাকে পান করেন এবং সুশি সমেত বিভিন্ন ধরনের জাপানি খাবার চেখে দেখেন। তারা দক্ষিণপশ্চিমের জেলা মিইয়াযাকি ও কুমামোতোয় উৎপাদিত শিইতাকে মাশরুমও খেয়ে দেখেন।
দর্শকদের মধ্যে একজন উত্তর জাপানের আওমোরিতে উৎপাদিত আপেল খেয়ে দেখেন এবং খুব সুস্বাদু বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই আপেল ভারতীয় আপেলের তুলনায় বেশি রসালো এবং বেশি মিষ্টি।
এখানে উল্লেখ করা যেতে পারে, আওমোরি থেকে ভারতে আপেল রপ্তানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মাসে।
জাপান থেকে ভারতে খাদ্যবস্তু রপ্তানি ২০১৬ সাল থেকে প্রতিবছর বৃদ্ধি পেয়ে আসছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||