| ৩০ নভেম্বর ২০২২ | ৬:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 32 বার
জাপানের সীমিত সংখ্যক চিকিৎসা প্রতিষ্ঠান রোগীদেরকে প্রথমবারের মতো স্থানীয়ভাবে উন্নয়ন করা কোভিড-১৯ এর মুখে সেবনযোগ্য ওষুধ যোকোভা সেবন করার পরামর্শ দিতে শুরু করেছে।
উল্লেখ্য, শিওনোগি নামের একটি ওষুধ প্রতিষ্ঠান যোকোভা প্রস্তুত করেছে, যা মৃদু উপসর্গের করোনাভাইরাস সংক্রমনের চিকিৎসাতেও ব্যবহার করা যায়।
সোমবার টোকিওর অদূরে অবস্থিত সাইতামা জেলার কাসুকাবে শহরের একটি ক্লিনিকে ৫ জন রোগীকে এই বড়িটি সেবন করতে বলা হয়।
ক্লিনিকটি জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দিনে ২০ জন রোগীর চিকিৎসা দিয়ে থাকলেও এ সংখ্যা বৃদ্ধি পেয়ে সোমবার ৪৬ এ দাঁড়িয়েছে।
চিকিৎসক ফুজিকাওয়া মাকিকো’র ভাষ্যানুযায়ী, ক্লিনিকটিতে স্বল্পবয়সী ও কম ঝুঁকির সম্ভাবনা থাকা রোগীদের পক্ষ থেকে কোভিড-১৯ এর সাথে সম্পর্কযুক্ত গলা ব্যথা ও কাশি সারানোর ওষুধের জন্য অনুরোধ আসছিল।
তিনি বলেন, লক্ষণগুলোর চিকিৎসায় ওষুধটি কতটা কার্যকর তা এখনও অনেকাংশে অজানা রয়ে গেছে, তবে ওষুধটি বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাবে বলে মনে না হওয়ায়, তিনি তা রোগীদেরকে সেবন করার পরামর্শ দিতে চান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||