• শিরোনাম

    মাংকিপক্সকে “এমপক্স” হিসেবে অভিহিত করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও

    | ৩০ নভেম্বর ২০২২ | ৬:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 29 বার

    মাংকিপক্সকে “এমপক্স” হিসেবে অভিহিত করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও

    মাংকিপক্স এর পরিবর্তে “এমপক্স” শব্দটি ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

    সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, দুটি শব্দ এক বছর ধরে একই সঙ্গে ব্যবহার করা হবে, যে সময়ের মধ্যে “মাংকিপক্স” শব্দটিকে পর্যায়ক্রমে বাদ দেয়া হবে।

    এ বছরের শুরুতে এ রোগের প্রাদুর্ভাব বিস্তৃত হওয়ার সময় অনলাইন ও অন্যান্য ক্ষেত্রে “বর্ণবাদী ও অপবাদমূলক ভাষা” পরিলক্ষিত হয়েছে বলে উল্লেখ করে এই বিশ্ব সংস্থাটি।

    এ থেকে একটি নতুন নামকরণের আহ্বান উত্থাপিত হয়। ডব্লিউএইচও জানিয়েছে, ১৯৭০ সালে রোগটির নাম “মাংকিপক্স” রাখা হয়েছিল। ১৯৫৮ সালে বন্দী বানরদের দেহে এ রোগ সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কৃত হয়েছিল।

    উল্লেখ্য, এ বছর ১১০টি দেশ ও ভূখণ্ডে ৮১ হাজারেরও বেশি “এমপক্স” সংক্রমণের খবর পাওয়া গেছে, যা থেকে ৫৫ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসে ডব্লিউএইচও এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হওয়া গণস্বাস্থ্যগত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক