| ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 9 বার
ইউক্রেনের প্রতিবেশী মলদোভাকে প্রায় ২৯০ কোটি ইয়েন বা ২ কোটি ২০ লাখ ডলার সমমূল্যের একটি নতুন সহায়তা প্যাকেজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও আজ শনিবার টোকিওতে মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে, কিশিদা রুশ আগ্রাসনের মাঝে ইউক্রেন থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তু গ্রহণের জন্য মলদোভাকে অভিবাদন জানান।
এই সহায়তা, দেশটির স্বাস্থ্যসেবা, খাদ্য ও জ্বালানি খাতের সমর্থনে ব্যবহার করা হবে।
কিশিদা বলেন, এর পাশাপাশি মলদোভার অনুরোধ জানিয়ে আসা আর্থিক সহায়তা প্রদানের বিষয়টিও বিবেচনা করবে জাপান।
এর প্রত্যুত্তরে, তার দেশ জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে আসছে এমন উল্লেখ করে সান্দু, জাপানের সহায়তার জন্য ধন্যবাদ জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||