| ০৬ ডিসেম্বর ২০২২ | ৫:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 9 বার
আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আইনের শাসনের উপর একটি উন্মুক্ত বিতর্ক আয়োজনের পরিকল্পনা করছে জাপান সরকার।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে শুরু করে দুই বছরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভূমিকা রাখবে জাপান। আর দেশটি জানুয়ারিতে পরিষদের সভাপতির দায়িত্বও পালন করবে।
পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা এই বিতর্কে সভাপতিত্ব করবেন। তিনি আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেয়ার পরিকল্পনা করছেন।
এছাড়া, ব্রাজিল এবং মেক্সিকোর প্রতিপক্ষের সাথে আলোচনা অনুষ্ঠানের জন্য দেশগুলোতে হাইয়াশির সফর আয়োজনের ব্যবস্থাও নিচ্ছেন জাপানি কর্মকর্তারা। হাইয়াশি দৃশ্যত লাতিন আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চাইছেন, যেখানে চীন ক্রমবর্ধমানভাবে তাদের প্রভাব বিস্তার করে চলেছে।
এর পাশাপাশি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে একটি বৈঠক আয়োজনের জন্যও কাজ করছেন জাপানি কর্মকর্তারা। হাইয়াশির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় এই “টু-প্লাস-টু” আলোচনা হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নিরাপত্তা কৌশল এবং অন্যান্য দুটি নিরাপত্তা নথি সংশোধনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে জাপান সরকার।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||