| ০৮ ডিসেম্বর ২০২২ | ৪:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 175 বার
চীনের রাষ্ট্র পরিচালিত কেন্দ্রীয় টেলিভিশন বিশেষজ্ঞদের সাথে নেয়া একটি সাক্ষাতকার সম্প্রচার করেছে যেখানে তারা বলেন যে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ ক্ষমতা হচ্ছে কম। বেইজিং যে কঠোর করোনাভাইরাস প্রতিরোধ পদক্ষেপ আরও শিথিল করে নিতে পারে, তার চিহ্ন হিসাবে এটিকে বিস্তৃত ভাবে দেখা হচ্ছে।
মঙ্গলবার একাধিকবার সম্প্রচারিত এক সাক্ষাতকারে একজন বিশ্লেষক বলেন, বর্তমানে ছড়িয়ে পড়া ওমিক্রনের রোগ সংক্রমণ ক্ষমতা ভাইরাসের মূল ধরন এবং তার পরবর্তী ধরনগুলোর তুলনায় নিশ্চিত ভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রনে সংক্রমিত লোকজনের ৯০ শতাংশের বেশির দেহে কোন উপসর্গ নেই বা হালকা উপসর্গ রয়েছে এবং বর্তমানের উপধরনটি অনেকটা মৌসুমি জ্বর বা ফ্লুর মতই।
সংক্রমিত লোকজনের সকলকে হাসপাতালে বা বিচ্ছিন্ন রাখার কেন্দ্রে সরিয়ে নেয়ার প্রয়োজন আগের মত আর নেই বলে অপর একজন বিশেষজ্ঞ আভাস দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন ঠান্ডা লাগার প্রতিকার এবং অন্যান্য ওষুধ নিয়ে হালকা উপসর্গ যাদের আছে তারা বাড়িতেই সুস্থ হয়ে উঠতে পারেন।
চীনা সংবাদ মাধ্যম এর আগে ভাইরাসের ওমিক্রন ধরন আরও বেশি সংক্রামক বলে জোরের সাথে জানিয়ে সরকারের শূন্য কোভিড নীতি বজায় রাখার প্রয়োজনীয়তার খবর দিয়েছিল।
কঠোর নীতিমালার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের পর চীনে করোনাভাইরাস প্রতিরোধ পদক্ষেপ বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||