• শিরোনাম

    আইপিএস কোষ থেকে রোগ প্রতিরোধক কোষ সৃষ্টির কার্যকর পদ্ধতি আবিষ্কার করেছেন জাপানি গবেষকগণ

    | ১৬ ডিসেম্বর ২০২২ | ৬:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 312 বার

    আইপিএস কোষ থেকে রোগ প্রতিরোধক কোষ সৃষ্টির কার্যকর পদ্ধতি আবিষ্কার করেছেন জাপানি গবেষকগণ

    জাপানি গবেষকরা বলছেন, তারা ক্যান্সারের ইমিউনোথেরাপি চিকিৎসায় ব্যবহারের জন্য আইপিএস কোষ থেকে কৃত্রিমভাবে উন্নত রোগ প্রতিরোধক কোষ তৈরি করেছেন।

    অধ্যাপক কানেকো শিন’এর নেতৃত্বে কিয়োতো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আইপিএস সেল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন’এর একটি দল সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।

    রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীদের বর্তমান ইমিউনোথেরাপি চিকিৎসা চিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর-টি বা সিএআর-টি এর ক্ষেত্রে, প্রতিরোধক কোষগুলো রোগীর দেহ থেকে আহরণ করে, ক্যান্সার কোষকে আক্রমণ করার ক্ষমতা বাড়ানোর জন্য সেগুলোকে জিনগতভাবে পরিবর্তন করে, আবারও রোগীর দেহে ফিরিয়ে দেয়া হয়।

    গবেষকদের ভাষ্যমতে, নতুন এই চিকিৎসা পদ্ধতিতে প্রতিরোধক কোষগুলো তারা রোগীর দেহ থেকে আহরণ না করে আইপিএস কোষ থেকে আহরণ করেছেন।

    তারা এই আইপিএস থেকে সংগৃহীত প্রতিরোধক কোষগুলোর ক্যান্সার রোধ করার ক্ষমতাকে কৃত্রিমভাবে উন্নত করে ইতিমধ্যে ক্যান্সার কোষ যুক্ত করা ইঁদুরের মধ্যে প্রবেশ করান।

    কানেকো’র দলের ভাষ্যানুযায়ী, চিকিৎসা পদ্ধতিটি ইঁদুরের দেহে ক্যান্সার কোষের বৃদ্ধি কার্যকরভাবে রোধ করতে পেরেছে।

    গবেষকগণ উল্লেখ করেন যে, তাদের পদ্ধতির ক্ষেত্রে খরচ বর্তমান সিএআর-টি চিকিৎসার চেয়ে কম। তারা বলেন, এতে করে তারা আইপিএস কোষ থেকে অপেক্ষাকৃত কম খরচে দক্ষভাবে প্রতিরোধক কোষ তৈরি করতে সক্ষম হবেন, যা অনেক রোগীর জন্য ব্যবহার করা সম্ভব হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক