• শিরোনাম

    সংক্রমণ রোধে ওমিক্রন টিকা ৭১% কার্যকর

    | ১৮ ডিসেম্বর ২০২২ | ৬:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 277 বার

    সংক্রমণ রোধে ওমিক্রন টিকা ৭১% কার্যকর

    জাপানি গবেষকরা, করোনাভাইরাসের ওমিক্রন ধরনকে লক্ষ্য করে তৈরি টিকা সংক্রমণ রোধে ৭১ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন।

    জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটের বিজ্ঞানী’সহ অন্যান্য গবেষকরা, কান্তো অঞ্চলের ১০টি চিকিৎসা স্থাপনায় ভাইরাস পরীক্ষা করিয়েছেন এমন ১৬ ও তদূর্ধ্ব বছর বয়সী প্রায় চার হাজার জনের টিকা নেয়ার রেকর্ডের মধ্যে তুলনা করেন।

    নমুনাগুলো, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সংগৃহীত হয়েছে যখন ওমিক্রমের বিএ.৫ উপধরনটি সংক্রমণের প্রধান স্ট্রেইন ছিল।

    গবেষণার ফলাফলে দেখা যায় যে, ওমিক্রনের জন্য সুনির্দিষ্ট টিকার বুস্টার ডোজ গ্রহণের আগে প্রচলিত টিকার অন্তত দুটি ডোজ গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে ওমিক্রনকে লক্ষ্য করে তৈরি টিকা ৭১ শতাংশ কার্যকর।

    গবেষকরা এখন, এসকল টিকা কতদিন কার্যকর থাকে সেদিকে নজর দেয়ার পরিকল্পনা করছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক