| ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 1739 বার
জাপানের হাইয়াবুসা-২ মহাশূন্য অনুসন্ধানযান মিশনের ম্যানেজার আস্থার সাথে বলেছেন যে, গ্রহাণু গবেষণার ক্ষেত্রে বিশ্বে দেশটির নেতৃত্ব দেয়া অব্যাহত থাকবে।
মাকোতো ইয়োশিকাওয়া শুক্রবার এনএইচকে’কে বলেন, অনুসন্ধানযানের গ্রহাণু রিয়ুগু’র উপরিভাগ স্পর্শ করাটাই ছিল এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ইয়োশিকাওয়া বলেন, অনুসন্ধানযানটি অবতরণের আগে এর আগের হাইয়াবুসা’র অন্য একটি গ্রহাণুর উপরে অবস্থানের চেয়ে আরও বেশি সময় রিয়ুগু’র উপরে অবস্থান করে। তিনি এও বলেন, বিষয়টি রিয়ুগু’কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে এবং রিয়ুগু’র উপরিভাগ স্পর্শ করার বিষয়টি নিয়ে সিমুলেশন করতে হাইয়াবুসা-২’কে সক্ষম করে।
তিনি আরও বলেন, হাইয়াবুসা-২’এর আরও একবার বা দুইবার রিয়ুগু’র উপরিভাগ স্পর্শ করাটা ঝুঁকিপূর্ণ, তাই প্রকল্প দলটি খুব বেশি আশাবাদী হবে না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||