| ২২ অক্টোবর ২০২২ | ১১:০৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 102 বার
জাপানি গবেষকরা, গবেষণাগারে চুলের শ্যাফট তৈরিতে সফল হয়েছেন বলে জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, এর মাধ্যমে লোকজনের চুল পড়ে যাওয়ার চিকিৎসার পথ উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুকুদা জুনজি’সহ গবেষক দলটি, যুক্তরাষ্ট্রের ‘সায়েন্স অ্যাডভান্সেস’ নামক সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশ করে।
তাদের ভাষ্যানুযায়ী, দলটি একটি ইঁদুরের ভ্রূণের ত্বক থেকে দুই ধরনের কোষ বের করে নিয়েছেন। এরপর, তারা এগুলোকে সংযুক্ত করতে প্রোটিন ব্যবহার করেন।
তারা জানান যে, দশদিন পর তারা চুলের শ্যাফট ও ফলিকল দেখতে পান। গবেষকরা, প্রায় পাঁচ মিলিমিটার দীর্ঘ চুলের শ্যাফটকে লোমশবিহীন ইঁদুরের ত্বকে স্থাপন করেন।
তাদের ভাষ্যমতে, প্রায় তিন সপ্তাহের মধ্যে চুলের স্বাভাবিক চক্র আরম্ভ হয়।
বিজ্ঞানীরা জানান যে, এই প্রথমবারের মত প্রায় ১শ শতাংশ দক্ষতার সাথে ইন-ভিট্রো গবেষণায় ফলিকল’সহ চুলের শ্যাফট তৈরি করা সম্ভব হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||