• শিরোনাম

    বৃহৎ একটি প্রযুক্তি কোম্পানিতে পরিণত হওয়ার জন্য ইয়াহু জাপান ও লাইনের একীভূতকরণ

    | ০৩ মার্চ ২০২১ | ১০:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 454 বার

    বৃহৎ একটি প্রযুক্তি কোম্পানিতে পরিণত হওয়ার জন্য ইয়াহু জাপান ও লাইনের একীভূতকরণ

    একটি নতুন বৃহৎ প্রযুক্তি কোম্পানি সৃষ্টির উদ্দেশ্যে “ইয়াহু জাপান” এবং ম্যাসেজিং এপ্লিকেশন প্রোভাইডার “লাইন” আনুষ্ঠানিকভাবে একীভূত হয়েছে।

    এই দু’টি কোম্পানি সফটব্যাংকের অধীনস্থ কোম্পানি যেড হোল্ডিংস’এর অধীনে সোমবার তাদের পরিচালনা একীভূত করে। উল্লেখ্য, যেড হোল্ডিংস, ইয়াহু জাপান পরিচালনা করে।

    এই একীভূতকরণ প্রায় ২৩ হাজার কর্মীর একটি নতুন গ্রুপ সৃষ্টি করেছে। এটি সার্চ, সামাজিক যোগাযোগ, কেনাকাটা এবং আর্থিক সহ বিভিন্ন ধরনের অনলাইন সেবা সামাল দিচ্ছে।

    ইয়াহু জাপানের প্রেসিডেন্ট কাওয়াবে কেনতারো এবং লাইনের সিইও ইদেযাওয়া তাকেশি এক সংবাদ সম্মেলনে তাদের ভবিষ্যৎ বাণিজ্য কৌশল ঘোষণা করেন।

    তারা এটি প্রকাশ করেন যে, তারা বর্তমানের ডিজিটাল অর্থ পরিশোধ সেবাকে আংশিকভাবে একীভূত করার আলোচনা শুরু করেছেন। এর লক্ষ্য হচ্ছে জাপানের ব্যবহারকারীদের জন্য আগামী বছরের এপ্রিল মাস থেকে লাইন পে’কে পেপে’তে স্থানান্তর করা।

    সবকিছু যদি পরিকল্পনামাফিক চলে, তাহলে এটি ৭ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে জাপানের প্রধান স্মার্টফোন অর্থ প্রদান সেবার একটিতে পরিণত হবে।

    এছাড়া, তাইওয়ান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং অন্যান্য স্থানে থাকা লাইনের গ্রাহক ভিত্তি ব্যবহার করে এশিয়াতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যও তাদের রয়েছে।

    কাওয়াবে উল্লেখ করেন যে, এটি বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডের ভিত্তিতে সম্মিলিতভাবে “গাফা” নামে অভিহিত যুক্তরাষ্ট্রের চারটি বৃহৎ প্রযুক্তি কোম্পানি থেকেও শক্তিশালী। তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, নতুন এই গ্রুপটি এশিয়ার একটি এআই প্রযুক্তি কোম্পানি হিসেবে বিশ্বকে নেতৃত্ব দেয়ার চ্যালেঞ্জ জানাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৭ ফেব্রুয়ারি ২০১৯

    ১৫ জানুয়ারি ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক