• শিরোনাম

    তিন মাস ধরে কমছে মোবাইল গ্রাহক, এক মাসে কমেছে ২১ লাখ

    | ২৮ নভেম্বর ২০২২ | ৬:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 226 বার

    তিন মাস ধরে কমছে মোবাইল গ্রাহক, এক মাসে কমেছে ২১ লাখ

    তিন মাস ধরে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কমছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

    সেপ্টেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ১৯ লাখ পাঁচ হাজার। রবির পাঁচ কোটি ৪৩ লাখ ছয় হাজার, বাংলালিংকের তিন কোটি ৮৩ লাখ চার হাজার ও টেলিটকের ৬৭ লাখ আট হাজার গ্রাহক ছিল।

    আগস্টে গ্রামীণফোনের গ্রাহক ছিল আট কোটি ৩১ লাখ পাঁচ হাজার। রবির পাঁচ কোটি ৪৯ লাখ পাঁচ হাজার, বাংলালিংকের তিন কোটি ৮৭ লাখ ছয় হাজার ও টেলিটকের ৬৭ লাখ দুই হাজার গ্রাহক ছিল।

    বিটিআরসির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, টেলিটক ছাড়া বাকি সব অপারেটরের গ্রাহক সংখ্যা কমেছে।

    বিটিআরসির প্রতিবেদনে আরও দেখা যায়, বিগত মাসগুলোতে গ্রাহক সংখ্যা বাড়তে থাকলেও জুনের পর কমতে থাকে। জুনে সর্বোচ্চ মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৪৪ লাখ পাঁচ হাজার। বিটিআরসির তথ্যে এটিই ছিল দেশে সর্বোচ্চ গ্রাহক সংখ্যা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক