| ২২ ডিসেম্বর ২০২০ | ১০:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 569 বার
প্রধান জাপানি বাণিজ্যিক কোম্পানিগুলো অনলাইন ভিডিও স্ট্রিমিং’এর ক্রমবর্ধমান বাজারে প্রবেশের চেষ্টা করছে।
মিৎসুই এন্ড কোম্পানি একটি মার্কিন ভিডিও নেটওয়ার্ক, টেস্টমেড’এর জাপানি কোম্পানির ৫১% শেয়ার কিনে নিয়েছে। এই কোম্পানিটি অনলাইন গ্রাহকদের জন্য খাদ্য এবং ভ্রমণ সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করে থাকে।
টেস্টমেড এর ভিডিওগুলো সারা বিশ্বে এক মাসে প্রায় ২৫০ কোটি বার দেখা হয়। এর ব্যবহারকারীদের কাছে রেসিপি সহ ভিডিওগুলো বেশি জনপ্রিয়।
মিৎসুই জানাচ্ছে, তারা তাদের ডিজিটাল ব্যবসা টেস্টমেড জাপানে বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী করে নেয়ার পরিকল্পনা করছে।
এদিকে, বৃহৎ একটি চলচ্চিত্র স্টুডিও, সুমিতোমো করপোরেশন এবং অন্যান্যরা আলফাবোট’এ বিনিয়োগ করছে যেটি ওয়েব ভিডিও তৈরি করে থাকে।
বসন্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে, এই যৌথ উদ্যোগী কোম্পানিটি সরাসরি কনসার্ট এবং বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ভিডিও স্ট্রিমিং করা শুরু করেছে। এটি এখন পর্যন্ত প্রায় ১০০টি ভিডিও পরিবেশন করেছে।
নেতৃস্থানীয় আইটি কোম্পানি সাইবারএজেন্ট অনুমান করছে ভিডিও কন্টেন্টের বিজ্ঞাপন বাজার ২০১৯ সালের আকার থেকে বেড়ে ২০২৪ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||