| ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 195 বার
জাপানি একটি উদ্যোক্তা কোম্পানি সফলভাবে একটি নভোযান উৎক্ষেপণ করেছে যেটি চাঁদে অবতরণ করতে যাওয়া ব্যক্তিগত অর্থায়নে তৈরি প্রথম নভোযানে পরিণত হতে পারে।
চাঁদে অবতরণ উপযোগী এই মনুষ্যবিহীন নভোযানটির উদ্ভাবন করেছে টোকিও ভিত্তিক উদ্যোক্তা কোম্পানি, আইস্পেস। এই নভোযানটিকে বহন করা রকেটটি রবিবার আন্তর্জাতিকমান সময় সকাল ৭টা ৩৮ মিনিটে মার্কিন কোম্পানি, স্পেসএক্স’এর তত্ত্বাবধানে ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে।
এই নভোযানটি উড্ডয়নের ৪৭ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মকর্তারা বলছেন, পৃথিবীর সাথে যোগাযোগ এবং এই নভোযানের অবস্থা স্থিতিশীল রয়েছে। এটি চাঁদ অভিমুখে এগিয়ে চলেছে। উল্লেখ্য, চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার কিলোমিটার দূরে অবস্থিত।
ধারণা করা হচ্ছে যে, এই নভোযানটি আগামী বছরের এপ্রিল মাসের শেষ নাগাদ চন্দ্রপৃষ্ঠে গিয়ে অবতরণ করবে। যদি এই যানটি সফলভাবে চাঁদে অবতরণ করতে পারে, তাহলে এটি হবে প্রথম কোন একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানির নভোযানের চাঁদে অবতরণ।
এই যানটি জাপান মহাশূন্য গবেষণা এজেন্সি এবং অন্যান্য প্রতিষ্ঠানের উদ্ভাবন করা কয়েকটি ছোট রোবট বহন করছে। এটি বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে চন্দ্রপৃষ্ঠ থেকে নানারকমের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত গবেষণাপত্র থেকে এই আভাস পাওয়া যাচ্ছে যে, চাঁদে পানির উপস্থিতি রয়েছে। এটিকে এখন মহাশূন্যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড চালানোর জন্য একটি সম্ভাব্য ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন নেতৃত্বাধীন আরটেমিস চন্দ্র গবেষণা কর্মসূচির মত বিভিন্ন প্রকল্প’সহ মহাশূন্য উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে চলেছে।
ব্যক্তি মালিকানাধীন কোম্পানিগুলোও মহাশূন্যের মত ক্ষেত্রে তাদের ব্যবসা সম্প্রসারিত করে নেয়ার চেষ্টা করছে যেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||