| ১৬ মার্চ ২০১৯ | ৭:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 1671 বার
জাপান এবং চীনের সরকার, আগামী মাসের মাঝামাঝি নাগাদ বেইজিংএ উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনার ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করে চলেছে।
গত বছরের এপ্রিল মাসে দেশ দুটি, প্রায় ৮ বছরের মধ্যে প্রথমবারের মত আলোচনায় মিলিত হয়।
বৈঠকে জাপানী অংশ গ্রহণকারীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো এবং অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রী হিরোশিগে সেকো ও পরিবহনমন্ত্রী কেইইচি ইশিই অন্তর্ভুক্ত থাকবেন বলে মনে করা হচ্ছে।
তাঁরা, চীনে ব্যবসারত জাপানি কোম্পানিগুলোর মালিকানাধীন প্রযুক্তিসহ মেধা সম্পদের স্বত্ব রক্ষা করার ক্ষেত্রে বেইজিংএর সহযোগিতার জন্য অনুরোধ জানানোর পরিকল্পনা করছেন।
তা’ছাড়া তাঁরা, জাপানের কিছু অঞ্চলের কৃষি এবং অন্যান্য পণ্যের উপর থেকে আমদানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্যও চীনের প্রতি আহ্বান জানাবেন। উল্লেখ্য যে, ২০১১ সালে ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার পর বেইজিং এই নিষেধাজ্ঞা আরোপ করে।
উভয় পক্ষ, উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য যৌথ উদ্যোগ বৃদ্ধির লক্ষ্যে এই আলোচনার আগে অপর এক অর্থনৈতিক বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করছে।
জাপানি প্রধানমন্ত্রী শিনযো আবে এবং চীনা প্রধান মন্ত্রী লি কে চিয়াং, গত বছর অক্টোবর মাসে বৈঠকে মিলিত হওয়ার সময় উদ্ভাবন সংলাপ শুরু করতে রাজী হন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||