| ২৬ ডিসেম্বর ২০২২ | ৭:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 292 বার
জাপান মহাকাশ এজেন্সি জানিয়েছে যে তারা ১২ই ফেব্রুয়ারি তাদের প্রথম এইচ-৩ রকেট উৎক্ষেপণ করবে।
শুক্রবার জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা এও জানায় যে জাপানের নতুন প্রধান উৎক্ষেপণ যানটি দক্ষিণপশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে রওনা হবে মহাকাশের উদ্দেশ্যে।
এই রকেট বহন করে নিয়ে যাবে একটি নতুন দাইচি-৩ কৃত্রিম উপগ্রহকে। পৃথিবী পর্যবেক্ষণের এই উপগ্রহটি দুর্যোগ ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ৬৩ মিটারের এইচ-৩ রকেট হচ্ছে জাপানের অভ্যন্তরে তৈরি করা রকেটগুলোর মধ্যে সর্ববৃহৎ।
এইচ-টু-এ রকেটের উত্তরসূরী এইচ-৩ রকেটটি যৌথভাবে তৈরি করছে জাক্সা এবং মিৎসুবিশি হেভি ইন্ডাসট্রিজ। দেড়শো কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় হয়েছে এই প্রকল্পে।
এই নতুন রকেট উন্নয়নের কাজ এখন রয়েছে এর চূড়ান্ত পর্যায়ে। নভেম্বর মাসে মহাকাশ কেন্দ্রের উৎক্ষেপণ মঞ্চে ইঞ্জিনের দহন প্রক্রিয়ার একটি পরীক্ষা চালানো হয় এবং তা সফল হয়েছে।
এইচ-৩ রকেট যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর্টেমিস প্রকল্পেও ব্যবহার করা হবে, যে প্রকল্পের উদ্দেশ্য হল চাঁদে মানুষ পাঠানো।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||