| ০৮ ডিসেম্বর ২০২২ | ৪:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 151 বার
নতুন একটি জাপানি কনসোর্টিয়াম এবং বেলজিয়াম ভিত্তিক একটি গবেষণাগার পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাকটর নিয়ে যৌথ গবেষণা পরিচালনার জন্য এক স্মারকলিপিতে স্বাক্ষর করেছে। এগুলো জাপানে প্রস্তুত করা হবে।
রাপিডাস নামে পরিচিত কনসোর্টিয়াম জানায় যে বেলজিয়াম ভিত্তিক আইমেক’এর সাথে এই জোট হচ্ছে নতুন এক পথে চলার প্রথম পদক্ষেপ।
উন্নত কর্মক্ষমতার লক্ষ্যে পাতলা সার্কিট নির্মাণে ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির প্রযুক্তির জন্য ঐ গবেষণাগারটি পরিচিত।
রাপিডাস তাদের প্রকৌশলীদের আইমেকে পাঠানোর পরিকল্পনা করছে, যেখানে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে।
বৃহৎ আকারের টেলি যোগাযোগ কোম্পানি এনটিটি এবং টয়োটা মোটর সহ আটটি জাপানি কোম্পানি মিলে আগস্ট মাসে রাপিডাস প্রতিষ্ঠা করেছে।
এর লক্ষ্য হল আমদানিকৃত চিপের উপর থেকে জাপানি শিল্পের বিপুল পরিমাণ নির্ভরতা কমিয়ে আনা।
বৈশ্বিক সেমিকন্ডাকটর বাজারে একসময় জাপানের অভ্যন্তরীণ উৎপাদনকারীরা ছিল মুখ্য অংশীদার। উচ্চ প্রযুক্তির অধিকারী বিদেশী কোম্পানিগুলোর সাথে একত্রে কাজ করতে ব্যর্থতা হচ্ছে এদের বাজার অংশিদারিত্ব কমে যাওয়ার অন্যতম একটি কারণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||