• শিরোনাম

    এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত

    | ২২ জুলাই ২০২৫ | ৭:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 190 বার

    এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত

    বাংলাদেশে নিযুক্ত জাপানের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি ২০ জুলাই রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘আধুনিক জাপান: পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং জাপান-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক একটি বক্তৃতা দিয়েছেন। বক্তৃতায় তিনি জাপানের নিরাপত্তা কৌশল ও কূটনৈতিক অগ্রাধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে রয়েছে এই অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দেশটির ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ ভিশন। রাষ্ট্রদূত জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব কাঠামোর আওতায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে দুই দেশের অভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।বক্তৃতা অনুষ্ঠানে ১৮টি দেশ থেকে এনডিসির ৯৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য অংশগ্রহণ করেন এবং জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনায় অংশ নেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৭ ফেব্রুয়ারি ২০১৯

    ১৫ জানুয়ারি ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক