| ০১ নভেম্বর ২০২২ | ১১:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 62 বার
দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনিশ্চিত থেকে যাওয়ার কথা উল্লেখ করে, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ডিসেম্বর থেকে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানাচ্ছে জাপান সরকার। সাত বছরের মধ্যে প্রথমবারের মতো শীত মৌসুমের জন্য সরকার এরকম অনুরোধ জানালো।
কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, দেশব্যাপী একটি স্থিতিশীল সরবরাহের জন্য পরিষেবা প্রতিষ্ঠানগুলো ন্যূনতমভাবে প্রয়োজনীয় সংরক্ষিত বিদ্যুৎ সরবরাহ ক্ষমতার তিন শতাংশ সুরক্ষিত করতে পারে।
তবে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংগ্রহের খরচ এখনও অনেক বেশি রয়েছে। তারা এই উচ্চ ব্যয়ের জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে দায়ী করেছে।
সরকার আজ মঙ্গলবার এ অনুরোধ জানানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে পরিবার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আগামী ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অনুরোধ জানানো হয়েছে।
সরকার এই বলে অনুরোধ জানিয়েছে যে লোকজন যেন ঘরের ভিতরে কয়েক স্তরের পোশাক পরেন এবং প্রয়োজন না হওয়া বাতি বন্ধ রাখেন।
সরকার এটিও বলছে যে দেশের সমস্ত অফিসগুলোর বিদ্যুৎ ব্যবহারের এক শতাংশ কমানো গেলে তা প্রায় ১ লক্ষ বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট হবে। তারা কোম্পানিগুলোকে তাদের বাতি এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমানোর অনুরোধ জানিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||