| ১৬ জানুয়ারি ২০২০ | ৭:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 867 বার
টয়োটা মোটর ঘোষণা করেছে যে উড়ন্ত গাড়ি উন্নয়নে যুক্তরাষ্ট্রের একটি স্টার্ট-আপ বা নব্য উদ্যোক্তা কোম্পানির সাথে তারা সহযোগিতা করবে।
জাপানের মোটরগাড়ি নির্মাতা বলছে শহর জুড়ে যাত্রী পরিবহনে ব্যবহারের বেশ কিছু বিমান নির্মাণে ক্যালিফোর্নিয়ার জবি এভিয়েশনকে তারা সাহায্য করবে।
সেই প্রকল্পে ৩৯ কোটি ৪০ লক্ষ ডলার বিনিয়োগ করার মধ্যে দিয়ে টয়োটা সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে।
সুনির্দিষ্ট একটি জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারার মত করে জবির সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত সেই গাড়ির নকশা করা হয়েছে।
ইলেকট্রিক মোটরগাড়ি প্রযুক্তি ও সেই সঙ্গে উৎপাদন, মান এবং ব্যয় নিয়ন্ত্রণের অভিজ্ঞতা টয়োটা ভাগাভাগি করে নেবে।
এয়ার ট্যাক্সি উন্নয়নে জড়িত জার্মানির একটি কোম্পানিও গত বছর সিঙ্গাপুরে তাদের দুজন যাত্রী বহনের মোটরগাড়ির সফল পরীক্ষা চালায়। আরও কয়েকটি কোম্পানিও সদ্য ডানা মেলা এই শিল্পে প্রবেশের সুযোগ খুঁজছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||