• শিরোনাম

    ভবিষ্যৎ জীবনযাত্রার আভাস মিলছে সিটেক বাণিজ্য প্রদর্শনীতে

    | ১৯ অক্টোবর ২০২২ | ১০:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 100 বার

    ভবিষ্যৎ জীবনযাত্রার আভাস মিলছে সিটেক বাণিজ্য প্রদর্শনীতে

    এশিয়ার সর্ববৃহৎ উচ্চপ্রযুক্তির বাণিজ্য প্রদর্শনীগুলোর একটি মঙ্গলবার শুরু হয়েছে।

    তিন বছরের মধ্যে প্রথম প্রদর্শনী ক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া সিটেক নামক এই প্রদর্শনীতে দর্শনার্থীরা ভবিষ্যত জীবনযাত্রার সহায়ক বিভিন্ন যন্ত্র ও পরিষেবা যাচাই করে দেখছেন।

    চিবা জেলায় চলমান এই প্রদর্শনীতে জাপান ও অন্যান্য দেশের প্রায় ৫৬০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করছে।

    এদের মধ্যে শার্প একটি স্বাস্থ্য-পরীক্ষা ব্যবস্থা প্রদর্শন করছে। এই যন্ত্রের সামনে দাঁড়ালে এতে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারকারীর রক্তচাপ ও হৃদস্পন্দনের হার দেখা যায়।

    শার্প কোম্পানির আদাচি ইয়োশিহিসা বলেন, “দৈনন্দিন ভিত্তিতে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসংক্রান্ত উপাত্ত সংগ্রহের জন্য আমরা এই প্রযুক্তিকে আয়না বা টেলিভিশন সেটের মত বিভিন্ন প্রচলিত বস্তুর সাথে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছি।”

    এদিকে, মিৎসুবিশি ইলেকট্রিকের নতুন প্রযুক্তি সম্বলিত গাড়ি, ইনফ্রারেড ক্যামেরা ও সেন্সরকে কাজে লাগিয়ে এর ভিতরে বসে থাকা মানুষের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারে।

    চালকের ঝিমুনি এলে গাড়িটি সাথে সাথে তা জানতে পারে। এছাড়া, কোন শিশুকে যদি এর ভিতরে ভুলে রেখে যাওয়া হয়, এর ব্যবস্থার মাধ্যমে শিশুটির পরিবারের সদস্যদের মুঠোফোনে খবর পৌঁছে দেয় গাড়িটি।
    সেই সাথে, পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকজনের সাহায্য পাওয়ার জন্য অ্যালার্মও বাজাতে পারে এই গাড়ি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৭ ফেব্রুয়ারি ২০১৯

    ১৫ জানুয়ারি ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক