| ৩০ জুন ২০২০ | ৭:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 980 বার
অনলাইন ব্যাংক একাউন্ট থেকে চুরির অপরাধ বেড়ে চলার মাঝে জাপানের আর্থিক সেবা এজেন্সি সন্দেহজনক ই-মেইল বা অন্যান্য ডিজিটাল টেক্সট মেসেজ না খোলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছে।
এই এজেন্সির সারা দেশ জুড়ে চালানো আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত জরিপে দেখা যাচ্ছে যে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ইন্টারনেট ব্যাংক একাউন্টে ১ হাজার ৮৬৩টি অর্থ জমা ও একাউন্ট থেকে অন্যান্য আর্থিক সম্পদ অবৈধভাবে তুলে নেয়ার ঘটনা ঘটে। এই সংখ্যা এর আগের অর্থবছরের সংখ্যা থেকে ৪.৭ গুণ বেশি।
টেক্সট মেসেজ ও ই-মেইল পাঠানোর জন্য যারা দায়ী তারা সন্দেহ না করা ভুক্তভোগীদের আর্থিক প্রতিষ্ঠানের জাল ওয়েবসাইটের দিকে ঠেলে দেয় এবং তাদের আইডি আর পাসওয়ার্ড চুরি করে।
সন্দেহজনক মেসেজ বা ই-মেইল পেলে এজেন্সি সেইসব লোকজনকে আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছে।
এদিকে, চুরি যাওয়া ক্যাশকার্ড ব্যবহার করে ব্যাংকের জমা থেকে অবৈধভাবে অর্থ তুলে নেয়াও বেড়ে চলেছে। গত অর্থবছরে, ১৪ হাজার ৬৭৮টি ঘটনার খবর পাওয়া যায়।
অপরাধীরা পুলিশ বা আর্থিক সেবা এজেন্সির কর্মকর্তা সেজে প্রায়ই প্রবীণদের কাছ থেকে তাদের কার্ড পাওয়ার জন্য নানারকম কৌশল ব্যবহার করে থাকেন।
এজেন্সি জানাচ্ছে, পুলিশ কর্মকর্তারা এবং এজেন্সির কর্মকর্তারা কখনই লোকজনের কাছে ক্যাশকার্ড বা ব্যক্তিগত শনাক্তকরণ নাম্বার জানতে চান না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||