| ২৭ নভেম্বর ২০২২ | ৬:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 71 বার
জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন যে, দেশটির পাল্টা হামলা চালানোর সক্ষমতা অর্জন করা উচিত।
গতকাল শুক্রবার, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তাদের জোটের অংশীদার কোমেই পার্টির এক বৈঠকে তারা এ মতামত তুলে ধরেন।
তাদের ভাষ্যানুযায়ী, জাপানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বিশেষ করে, একসাথে অনেকগুলো গোলাবর্ষণ করা হলে, তা মোকাবিলা করার জন্য যথেষ্ট নয়।
তারা এটিও বলেন যে, জাপানের শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ ঘাঁটিতে আঘাত করে আত্মরক্ষা করার মতো সক্ষমতা অর্জনের প্রয়োজন রয়েছে।
এসংক্রান্ত একটি খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, যে কোনো পাল্টা হামলাই “সামরিক লক্ষ্যবস্তুর” মধ্যে সীমিত থাকার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইনের ভিত্তিতেই পরিচালিত হবে।
এদিকে, এলডিপি খসড়াটিকে সমর্থন করলেও, কোমেই পার্টি এবিষয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||