• শিরোনাম

    সেমিকন্ডাক্টরের উন্নয়নে বেলজিয়ামের একটি গবেষণাগারের সাথে যোগ দিচ্ছে জাপান

    | ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 171 বার

    সেমিকন্ডাক্টরের উন্নয়নে বেলজিয়ামের একটি গবেষণাগারের সাথে যোগ দিচ্ছে জাপান

    জাপানি একটি নতুন সেমিকন্ডাক্টর কনসোর্টিয়াম বেলজিয়ামের এক গবেষণাগারের সাথে যুক্ত হতে যাচ্ছে। র‍্যাপিডাস আগামী প্রজন্মের চিপ সংক্রান্ত কোম্পানির সাথে যৌথভাবে গবেষণা করতে আগ্রহী যেগুলো জাপানে তৈরি করা হবে।

    এই জাপানি কোম্পানির গ্রুপটি চলতি বছর গঠন করা হয়। গ্রুপটির রয়েছে ৮ সদস্য। এগুলোর মধ্যে টয়োটা মোটর এবং টেলিযোগাযোগ বৃহৎ কোম্পানি এনটিটি অন্তর্ভুক্ত রয়েছে। র‍্যাপিডাসের লক্ষ্য হচ্ছে জাপানি শিল্প প্রতিষ্ঠানগুলোর আমদানি করা চিপের উপর থেকে ব্যাপকভাবে নির্ভরতা কমানো।

    দেশের অভ্যন্তরীণ নির্মাতারা একসময় বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে প্রধান ভূমিকা পালন করত। বাজারে এগুলোর আধিপত্য কমে যাওয়ার একটি কারণ ছিল শীর্ষ প্রযুক্তি দখলে থাকা বিদেশি কোম্পানির সাথে এগুলোর সহযোগিতার ক্ষেত্রে ব্যর্থতা।

    সংশ্লিষ্ট সূত্রসমুহ জানাচ্ছে, বেলজিয়াম ভিত্তিক গবেষণাগার আইমেক এর সাথে যুক্ত হওয়া হচ্ছে নতুন এক দিকে বাড়ানো প্রথম পদক্ষেপ। এই গবেষণাগারটি তাদের ক্ষুদ্রাকারাকৃতির যন্ত্রপাতি তৈরির প্রযুক্তির জন্য সুপরিচিত এবং সেরা কাজের জন্য যতটা সম্ভব পাতলা সার্কিট তৈরিতে পারদর্শী।

    র‍্যাপিডাস আইমেক’এ প্রকৌশলীদের পাঠানোর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে চৌকষ করার পরিকল্পনা করছে। তারা বৈশ্বিক প্রয়োজনকে পূরণ করতে পারা চিপের উন্নয়নের লক্ষ্যে অন্যান্য গবেষণাগার এবং জাপানের বাইরের কোম্পানির সাথে প্রযুক্তিগত সম্পর্কও শক্তিশালী করে নিতে আগ্রহী।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৭ ফেব্রুয়ারি ২০১৯

    ১৫ জানুয়ারি ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক