| ০৫ অক্টোবর ২০২২ | ১১:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 132 বার
জাপানের বৃহদাকার ইলেকট্রনিক কোম্পানি সনি কোন এক ব্যক্তির ঘ্রাণশক্তি মেপে দেখার একটি যন্ত্র নির্মাণ করেছে। কোম্পানি আশা করছে এটি শেষ পর্যন্ত ঘ্রাণশক্তি পরিমাপক হিসাবে হাসপাতালগুলোতে ব্যবহার করা হবে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগ প্রাথমিক স্তরে নির্ণয়ে যেটা সাহায্য করতে পারে।
সনি জানায় যে এই যন্ত্র ৪০টি ভিন্ন ধরনের ঘ্রাণ তৈরি করতে পারে। এর জন্য তৈরি অ্যাপ থেকে পরিচালক একটি ঘ্রাণ বেছে নিলে মুহূর্তের মধ্যে এটি সে ধরনের ঘ্রাণ নির্গত করা শুরু করে। ঘ্রাণটি কিসের বলে মনে করা হচ্ছে তা নির্ধারণ করে নিতে পরীক্ষা চালানো ব্যক্তি একই সাথে সেই অ্যাপ ব্যবহার করেন।
সাধারণত ঘ্রাণশক্তি মাপার জন্য গন্ধ বের হচ্ছে এমন তরল পদার্থে একটি কাগজ চুবিয়ে নিয়ে যার উপর পরীক্ষা চালানো হচ্ছে তাকে সেটা শুঁকতে দেয়া হয়।
তবে ঘ্রাণ বের হয়ে আসার প্রক্রিয়ার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করা বন্ধ করতে বিশেষ একটি পরিবেশের প্রয়োজন হয়। নতুন এই যন্ত্রটি শক্তভাবে বন্ধ থাকায় এবং গন্ধযুক্ত ক্রিয়াকলাপে সজ্জিত হওয়ায় এর জন্য বিশেষ কোন ঘরের প্রয়োজন হয় না।
করোনাভাইরাস মহামারী চলতে থাকা অবস্থাতেও ঘ্রাণশক্তি মাপার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। কোভিডে আক্রান্ত হওয়ার পর ঘ্রাণশক্তি জনিত সমস্যার মধ্যে লোকজনকে পড়তে হওয়ার ঘটনা সম্পর্কে জানা যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||