| ১৩ অক্টোবর ২০২০ | ৮:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 301 বার
জাপানে দুর্যোগ পরবর্তী পুনর্গঠন কাজ উন্নত করতে নির্মাণ যন্ত্রপাতি প্রস্তুতকারকরা ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করছে।
উল্লেখ্য, গতবছর তাইফুন হাগিবিসের কারণে নদীর পানি তীর উপচে প্রবাহিত হওয়ায় তা ব্যাপক ক্ষতির সৃষ্টি করে।
কোমাৎসু, ড্রোনের মাধ্যমে সংগৃহীত ভূমি জরিপ উপাত্তের উপর ভিত্তি করে ত্রিমাত্রিক ম্যাপিং প্রযুক্তি চালুর মাধ্যমে মেরামত কাজ ত্বরান্বিত করেছে।
পূর্বে দুর্যোগের স্থানে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ ও মেরামতের কর্মসূচি প্রণয়ন করতে কিছু কিছু ক্ষেত্রে কর্মীদের বেশ কয়েকদিন লেগে যেত।
নতুন এই পদ্ধতি এই সময়কে মাত্র কয়েক ঘণ্টায় নামিয়ে আনায় এক্ষেত্রে পুনরুদ্ধার কাজ অপেক্ষাকৃত দ্রুত শুরু করা যায়।
কোমাৎসুর একজন কর্মকর্তা বলছেন, ডিজিটাল প্রযুক্তি নিরবচ্ছিন্নভাবে অগ্রসর হয়ে চলেছে। তিনি বলেন, সংক্ষিপ্ত মেরামত কাজ আনুসঙ্গিক ক্ষয়ক্ষতির ঘটনা কমাতেও সহায়ক হবে।
অন্যত্র, হিতাচি মেশিনারি এমন একটি এপ্লিকেশন উদ্ভাবন করেছে যেটির মাধ্যমে ব্যবহারকারী স্মার্টফোন দিয়ে চিত্র ধারণ করে জমিতে মাটির পরিমাণ নিরূপণ করতে পারবেন। এই প্রযুক্তি কাদাধ্বসের পরিমাণ মাপতে ব্যবহার করা যাবে।
এছাড়া, কেটারপিলারও এমন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যেটি ৪শ মিটার পর্যন্ত দূরত্বে অবস্থান করে দূরবর্তী নিয়ন্ত্রণের মাধ্যমে এমনকি অপ্রবেশযোগ্য এলাকায়ও ভারী যন্ত্রপাতি পরিচালনায় কর্মীদের সক্ষম করে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||