• শিরোনাম

    দক্ষতা বাড়াতে এআই-এর ব্যবহার বৃদ্ধি জাপানি খুচরা বিক্রেতাদের

    | ২৩ জুলাই ২০২৫ | ৫:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 190 বার

    দক্ষতা বাড়াতে এআই-এর ব্যবহার বৃদ্ধি জাপানি খুচরা বিক্রেতাদের

    শ্রমিক সংকটের মুখোমুখি হওয়া জাপানি খুচরা বিক্রেতারা দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে।
    দোকানে সাজানো পণ্যের তালিকা রাখা এবং নতুন পণ্যের অর্ডার দেওয়ার জন্য সাহায্য করছে এআই।

    কনভেনিয়েন্স স্টোরের চেইন ফ্যামিলিমার্ট জুন মাসে সারাদেশে প্রায় ৫০০টি দোকানে এআই চালু করেছে। গত বছরের বিক্রির উপাত্ত, মানুষের আসা-যাওয়ার পরিমাণ এবং আবহাওয়া বিশ্লেষণ করে এই প্রযুক্তি প্রতিটি দোকানের জন্য ক্রয়াদেশ সংক্রান্ত পরামর্শ দেয়।

    রুটি, স্যান্ডউইচ, “ওনিগিরি” ভাতের বল এবং অন্যান্য পণ্য অর্ডার দেওয়ার জন্য এই ব্যবস্থাটি ব্যবহার করে ফ্যামিলিমার্ট।

    কর্মকর্তাদের ভাষ্যমতে, ব্যবস্থাটি অর্ডার দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় অর্ধেকে নামিয়ে এনেছে এবং শেষ হয়ে যাওয়া পণ্যের হারও প্রায় ৪ শতাংশ হ্রাস করেছে।

    কোম্পানিটি বলছে যে তারা আরও বেশি দোকানে এই প্রযুক্তি চালু করতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৭ ফেব্রুয়ারি ২০১৯

    ১৫ জানুয়ারি ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক