• শিরোনাম

    গুগলকে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন বন্ধ করার নির্দেশ দিয়েছে জাপানের ফেয়ার ট্রেড কমিশন

    | ১৭ এপ্রিল ২০২৫ | ১২:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 223 বার

    গুগলকে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন বন্ধ করার নির্দেশ দিয়েছে জাপানের ফেয়ার ট্রেড কমিশন

    জাপানের ফেয়ার ট্রেড কমিশন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশাল আকারের সার্চ ইঞ্জিন কোম্পানি গুগলকে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অনুশীলন বন্ধ করার নির্দেশ দিয়েছে।

    এবারই প্রথমবারের মতো কমিশন গুগল, অ্যাপল, বর্তমানে মেটা নামে পরিচিত ফেসবুক, অ্যামাজন এবং মাইক্রোসফটের সম্মিলিতভাবে জিএএফএএম নামে পরিচিত মার্কিন সমন্বয়ের আইটি কোম্পানিগুলোর মধ্যে প্রধান একটির নামে এধরণের আদেশ জারি করে।

    ফেয়ার ট্রেড কমিশন এফটিসি বলছে ২০২০ সালের জুলাই মাস থেকে গুগল জাপানে বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের সাথে এরকম চুক্তি স্বাক্ষর করেছে যাতে ক্রম ব্রাউজার এবং অন্যান্য অ্যাপ প্রি-ইন্সটল করা যায় এবং তাদের আইকনগুলো ডিফল্ট হোম স্ক্রিনে রাখা যায়। গুগল প্লে অ্যাপ স্টোর প্রি-ইন্সটল করার লাইসেন্সও এতে অন্তর্ভুক্ত আছে।

    কমিশন বলছে যে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ছয়টি নির্মাতা এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করেছে, কমপক্ষে ৮০ শতাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে যা এর আওতায় নিয়ে আসে।

    অনুসন্ধান-সংযুক্ত বিজ্ঞাপন থেকে পাওয়া আয় ভাগাভাগি করার শর্তে গুগল নির্মাতা ও অন্যান্যদের প্রতিদ্বন্দ্বী কোম্পানির অনুসন্ধান অ্যাপ ইনস্টল না করার জন্য বলেছে বলেও অভিযোগ রয়েছে।

    কোম্পানি যে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়ে গিয়ে একচেটিয়া মালিকানা আইন ভঙ্গ করে নিজেদের ব্যবসায়িক অংশীদারদের উপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করেছে, তা নিশ্চিত করে নেয়ার পর মঙ্গলবার এফটিসি গুগলের বিরুদ্ধে বিরত থাকা ও নিবৃত হওয়ার একটি আদেশ জারি করেছে।

    এই আদেশ হচ্ছে প্রশাসনিক পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে কঠোর এবং এর লঙ্ঘন যারা করে থাকে, জরিমানা ও অন্যান্য শাস্তির সম্মুখীন তাদের হতে হয়।

    প্রথমবারের মত বিরত থাকা ও নিবৃত হওয়ার আদেশ জারি করার মধ্যে দিয়ে এফটিসি গুগলকে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন তদারক করতে পাঁচ বছরের জন্য নিরপেক্ষ একটি তৃতীয় পক্ষ রাখতে বলেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৭ ফেব্রুয়ারি ২০১৯

    ১৫ জানুয়ারি ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক