• শিরোনাম

    কৃত্রিম উপগ্রহের পরিবহণ ক্ষমতা নিয়ে গবেষণা শুরু করবে জাপান

    | ১৪ অক্টোবর ২০২৬ | ৮:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1 বার

    কৃত্রিম উপগ্রহের পরিবহণ ক্ষমতা নিয়ে গবেষণা শুরু করবে জাপান

    জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের কৃত্রিম উপগ্রহের পরিবহণ সক্ষমতা জোরদার করার জন্য একটি সমীক্ষা ও গবেষণা উদ্যোগ চালু করবে। এই ধরনের প্রস্তুতি স্থিতিশীল উপগ্রহ-ভিত্তিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে সাহায্য করবে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অন্যান্য দেশগুলো মহাকাশের সামরিক ব্যবহার প্রসারে পদক্ষেপ জোরদার করায় নিরাপত্তার উদ্দেশ্যে কৃত্রিম উপগ্রহের গুরুত্ব বাড়ছে।

    বিকল্প কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে জরুরি অবস্থায় হারিয়ে যাওয়া উপগ্রহের কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম একটি ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তার কথা এতে উল্লেখ করা হয়েছে।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, স্বল্প সময়ে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য রকেট উৎপাদন, রকেট উৎক্ষেপণের পদ্ধতি এবং প্রয়োজনীয় খরচ সম্পর্কে তারা বেসরকারি খাতের কাছ থেকে প্রস্তাব আহ্বান করার পরিকল্পনা করছেন। মন্ত্রণালয় ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে কোন কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করবে তা নির্বাচন করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক