| ২০ মে ২০১৯ | ১০:০৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 1918 বার
হুয়াওয়ে’র সাথে সব ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার ও টেকনিকাল সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল গুগল’র প্যারেন্ট কোম্পানি আলফাবেট। তবে ওপেন সোর্স লাইসেন্সের সফওয়্যার ব্যবহার করতে পারবে চিনের কোম্পানিটি। রবিবার এক রিপোর্টে এই খবর জানিয়েছে রয়টার্স। বিশ্বব্যাপী চিনকে ধরাশায়ী করতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোম্পানি আলফাবেট।
তবে এখন যে সব হুয়াওয়ে ও অনার স্মার্টফোনে গুগল অ্যাপ ইনস্টল রয়েছে সেই গ্রাহকরা নিজের ফোনে সব গুগল অ্যাপ আপডেট ডাউনলোড করতে পারবেন। গুগল’র এক প্রতিনিধি এই কথা জানিয়েছেন।
“আমাদের তরফ থেকে বর্তমানে বাজারে থাকা হুয়াওয়ে’র সব ফোনে গুগল প্লে, ও কোম্পানির সুরক্ষার সব আপডেট পাঠানো হবে।”
গুগল’র এই সিদ্ধান্তের ফলে চিনের বাইরে হুয়াওয়ে’র স্মার্টফোন ব্যবসা বিরাট ধাক্কা খেল। এর ফলে আর কোন হুয়াওয়ে’র স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখা যাবে না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও গুগল প্লে স্টোর, জি-মেইল, ইউটিউব, গুগল ম্যাপস’র মতো জনপ্রিয় পরিষেবা ব্যবহার করা যাবে না হুয়াওয়ে স্মার্টফোন থেকে।
গত বৃহস্পতিবার ব্যবসায়িক ব্ল্যাকলিস্টে হুয়াওয়ে’র নাম তুলেছিল ট্রাম্প সরকার। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়ল চিনের কোম্পানিটির।
এই সিদ্ধান্তের ফলে ঠিক কোন সার্ভিসগুলি বন্ধ হবে এই বিষয়ে এখনও কোম্পানির অভ্যন্তরে আলোচনা চলছে। এছাড়াও এই সিদ্ধান্তের ফলে কোম্পানির ঠিক কত ক্ষতি হবে সেই হিসাব করতে ব্যস্ত হুয়াওয়ে।
এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি হুয়াওয়ে। চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেল, কোয়ালকম, Xilinx আর ব্রডকম জানিয়েছে কোন গোপন সফটওয়্যার হুয়াওয়ে কে দেবে না তারা।-পিবিএ
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||