• শিরোনাম

    টোকিও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে সউলের সাথে সংলাপে বসবে

    | ২১ সেপ্টেম্বর ২০১৯ | ৭:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 612 বার

    টোকিও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে সউলের সাথে সংলাপে বসবে

    জাপান সরকার ঘোষণা করেছে যে, টোকিও’র কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে তারা আলোচনায় বসতে যাচ্ছে।

    দক্ষিণ কোরিয়া জাপানি পদক্ষেপ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও’তে চলতি মাসের গোড়ার দিকে একটি অভিযোগ দাখিল করার প্রক্রিয়া শুরু করে। সউল টোকিও’র প্রতি এ ব্যাপারে দ্বিপাক্ষিক এক বৈঠক আয়োজনের অনুরোধ জানায়, কেননা ডব্লিউটিও’তে সালিস-নিষ্পত্তির জন্য এ ধরনের আলোচনা অপরিহার্য।

    জাপানের বাণিজ্য মন্ত্রী ইশ্‌শু সুগাওয়ারা শুক্রবার বলেন, সরকার এই অনুরোধে সাড়া দেয়ার সিদ্ধান্ত নেয়।

    সুগাওয়ারা এও বলেন, “জাপানের অবস্থানের কোন পরিবর্তন হবে না, কেননা রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত তাদের পর্যালোচনা ডব্লিউটিও’র আইনের সাথে সঙ্গতিপূর্ণ। আমরা দক্ষিণ কোরিয়া’কে একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব”।

    জুলাই মাসে, জাপান দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করা তিন ধরনের উপকরণের উপর কঠোর রপ্তানি পরীক্ষা-নিরীক্ষা চালানো শুরু করে। এইসব উপকরণ সেমিকন্ডাক্টর সহ উচ্চ-প্রযুক্তির পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

    সউল জানাচ্ছে, টোকিও’র কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি বৈষম্যমূলক পদক্ষেপ।

    তবে জাপান জানাচ্ছে, তাদের রপ্তানি যথাযথভাবে ব্যবস্থাপনা করার জন্য এই পদক্ষেপ প্রয়োজনীয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক