• শিরোনাম

    জাপানে করোনা ভাইরাসের বিস্তার হ্রাসে প্রধানমন্ত্রীর আহ্বান

    | ০৫ মার্চ ২০২০ | ৪:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 836 বার

    জাপানে করোনা ভাইরাসের বিস্তার হ্রাসে প্রধানমন্ত্রীর আহ্বান

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, সরকার সাময়িকভাবে স্কুল বন্ধ রাখার তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে এবং সরকার নতুন করোনাভাইরাসের বিস্তার হ্রাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। সরকার সোমবার থেকে সমস্ত প্রাথমিক, জুনিয়র ও সিনিয়র হাইস্কুল এবং বিশেষ প্রয়োজন থাকা শিক্ষার্থীদের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বৃহস্পতিবার গ্রহণ করে। আবে শুক্রবার এই পরিকল্পনার বিষয়টি অনুধাবন করার আহ্বান জানান এবং বলেন, এই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে কোন সমস্যার সৃষ্টি হলে তার জন্য সরকার দায়ী থাকবে। তিনি জোর দিয়ে বলেন, আগামী সপ্তাহ বা দুই সপ্তাহ হবে এই করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এও বলেন, সরকার জাপানি লোকজনের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত নেয় এবং কি ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তার উপর নির্ভর করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। টোকিওর কেন্দ্রস্থলের একটি মসজিদ শুক্রবারের জুম্মার নামাজ বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মসজিদ নুসানতারা আকিহাবারা টোকিও ঘোষণা করেছে যে আগামী সপ্তাহ পর্যন্ত মুসলমানদের পবিত্র দিনের বিশেষ নামাজ মসজিদ স্থগিত রাখবে। মসজিদের ইমাম মুহাম্মদ আনোয়ার বলেছেন যে জাপান সরকার নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিরতি দেয়ার জন্য চাপ দিয়ে যাওয়ায় তারা সেই বিশেষ নামাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, “জাপানে আমরা বসবাস করায় জাপান সরকারের বিজ্ঞপ্তি আমাদের মেনে চলা উচিৎ, যদিও এটা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞপ্তি, নিষেধাজ্ঞা নয়। মসজিদের ধারণ ক্ষমতা হচ্ছে ১০০জন পর্যন্ত। নামাজে শুধুমাত্র ইন্দোনেশীয়রাই নন, অন্যান্য বিভিন্ন দেশের লোকজনও যোগ দিয়ে থাকেন এবং নামাজ আদায় করতে এখানে আসেন বলে সাধারণত সার্জিকাল মাস্ক তারা পরেন না। এটা বন্ধ করার চেষ্টা আমরা করছি। একারণেই জাপান সরকারের বিজ্ঞপ্তি আমাদের মান্য করা উচিৎ।” নতুন করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পেয়ে চলায় জাপান থেকে আসা ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া বা কিছু বিধিনিষেধ আরোপ করা দেশ এবং অঞ্চলের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গতকাল পর্যন্ত মাইক্রোনেশিয়া, সামোয়া, কিরিবাতি, তুবালু, সলোমন দ্বীপপুঞ্জ এবং কমোরোস ভাইরাস আক্রান্ত সব দেশ এবং অঞ্চল থেকে যাত্রীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। ইরাক জাপান’সহ কিছু আক্রান্ত দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রধানমন্ত্রী এও বলেন, সরকার জাপানের নাগরিক নয় এমন ব্যক্তিদের দেশে প্রবেশে বাঁধা দিবে যারা জাপানে আসার আগের ১৪ দিনের মধ্যে বিশেষ কোন কারণ ছাড়া দক্ষিণ কোরিয়ার দেগু শহর বা উত্তর গেয়ংসাং প্রদেশের চেয়োংদো কাউন্টিতে অবস্থান করেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক